আবনা ডেস্ক : যৌনসংসর্গে নারাজ হওয়ায় ১৯ জন নারীকে নৃশংসভাবে হত্যা করেছে আইএসআইএল সন্ত্রাসীরা।
ইরাকের এক কুর্দি কর্মকর্তা জানিয়েছেন, গত জুনে ইরাকের মসুল শহর দখলে নেয়ার পর, আরো অনেক নারীর সঙ্গে ওই ১৯ জনকেও তুলে নিয়ে যায় আইএসআইএল সন্ত্রাসীরা।
আইএসআইএল বন্দি নারীদের যৌন সংসর্গে লিপ্ত হতে যে বাধ্য করে, জাতিসংঘের রিপোর্টেও তার উল্লেখ রয়েছে। আইএসআইএল এর কবল থেকে কোনো ক্রমে বেরিয়ে আসা কয়েকজন নারী তাদের ওপর অবর্ণনীয় যৌন অত্যাচারের কথা উল্লেখ করেছেন। সন্ত্রাসীরা ইচ্ছে হলে, কখনো-সখনো তাঁদের বিয়েও করে। এই নারীরা হয় খ্রিস্টান নয়তো ইজাদি সম্প্রদায়ের। এক একজন নারীকে ছয় থেকে সাতজনের সঙ্গে থাকতে বাধ্য করা হয়। আপত্তি করলে, মৃত্যুই ভবিতব্য।
এমনকী দর হেঁকে প্রকাশ্যে বিক্রিও করা হচ্ছে নারীদের। নারীদের বয়স অনুযায়ী দাম হাঁকা হয়। ৪০ থেকে ৫০-এর মধ্যে বয়স যে নারীদের, তাঁদের দরই সবচেয়ে কম। বিক্রি করা হয় ৪৩ ডলারে। সব থেকে বেশি দামে বিক্রি হয় এক থেকে ৯ বছর বয়সিরা। দাম ১৭২ মার্কিন ডলার। ১০ থেকে ২০-র মধ্যে বয়স হলে, দাম ওঠে ১৩০ মার্কিন ডলার। যে কোনো ব্যক্তি এই নারীদের কিনতে পারেন। গত বছরই এই ‘যৌন দাসী’দের দামের একটি তালিকা প্রকাশ করেছে আইএসআইএল।#